![]() |
| UGC NET NOV-2017 ONLINE FORM & NEWS UPDATE |
আজ ১১ই আগষ্ট। আজ থেকে নেট পরীক্ষার ফর্ম ফিলাপ শুরু হল। কি করে কোথায় গিয়ে ফর্ম ফিলাপ করবেন না ভেবে নিচের লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আপনার ফর্মটি পূরণ করুন।.
৫ই নভেম্বর ২০১৭ রবিবারে এবছরের নেট পরীক্ষা হতে চলেছে। আপনারা নিশ্চই অবগত হয়েছেন যে, এবারের নেট পরীক্ষাতে প্রচুর নিয়ম পরিবর্তন করা হয়েছে। তাই কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আপনাদের সামনে তুলে ধরব।
প্রথমত- আপনাদের আধারের তথ্য দিতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে এই লিঙ্কে যান
দেখেনিন পরীক্ষার ধরণ কেমন হবে
ওপরের চিত্রটি থেকে আপনারা নিশ্চই একটি জিনিস বুঝতে পেরেছেন যে, এই বারের প্রথম পত্রে মোট ৫০টি দেওয়া থাকবে এবং ওই ৫০টির উত্তর দিতে হবে। আগে যেটি ৬০প্রশ্ন দেওয়া থাকত এবং যেকোনো ৫০টি করতে হত। এই বার নিয়মটি পরিবর্তন হল।
ওপরের চিত্রটি দেখে বোঝা যাচ্ছে, এবছর একটি বৃহৎ পরিবর্তন হল-৩টি পেপার এর মিলিত নাম্বার যথাক্রমে জেনারেল পরীক্ষার্থিদের ক্ষেত্রে ৪০% এবং সংরক্ষিত পরীক্ষার্থিদের ৩৫% নাম্বার পেলে তাকে নেট পাশ হিসাবে গন্য করা হবে। এরপর যারা ৪০% নাম্বার পেয়েছে তাদের মধ্যে ৬% উর্ত্তির্ণ পরীক্ষার্থিকে তাদের বিষয়ে ও ক্যাটাগরীতে LS বা JRF কোয়ালিফাই হিসাবে গণ্য করা হবে।
LS বা JRF পেতে হলে নিম্নলিখিত সূত্রানুসারে হিসাব করা হবে। দেখুন সেই সূত্র নিচের চিত্রে-

EXAMINATION FEE AND MODE OF PAYMENT: এর ক্ষেত্রেও কিছু পরিবর্তন হয়েছে। এবছর জেনারেলদের- ১০০০ টাকা, OBC দের-৫০০ টাকা এবং SC/ST/PwD দের জন্য-২৫০ টাকা ধার্য করা হয়েছে।
এবার দেখেনিন পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তারিখ
নেট পরীক্ষার সম্পুর্ণ বিজ্ঞপ্তি পড়তে চাইলে এখানে ক্লিক করুন- Download Information
বিস্তারিত জানতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে। এখানে ক্লিক করুন
UGC NET NOV-2017 ONLINE FORM & NEWS UPDATE
Reviewed by ভূগোল প্রেমী
on
আগস্ট ১১, ২০১৭
Rating:
Reviewed by ভূগোল প্রেমী
on
আগস্ট ১১, ২০১৭
Rating:



