Technology

banner image

GSAT-17 যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করল ভারত

GSAT-17
GSAT-17
ISRO-এখনো পর্যন্ত ২৩ টি দেশের প্রায় ১৮০ টি উপগ্রহ মহাকাশে সাফল্যের সাথে পাঠিয়েছে। যা থেকে ISRO এর প্রায় ৬৭৩ মিলিয়ন ডলার লাভ হয়েছে। ঠিক এরকম, যোগাযোগকে আরো উন্নত করার জন্য ISRO GSAT সিরিজের উপগ্রহ প্রেরণ করতে শুরু করে ২০০১ সালে। এরই একটি ভাগ বৃহস্পতিবার ২৯ শে জুন রাত্রি ২টা ২৯ মিনিটে মহাকাশে পাঠানো হয়।

GSAT কি- এটি মুলত জিয়োস্টেশনারি উপগ্রহ।এটি নিরক্ষীয়তল বরাবর পূর্বব-পশ্চিমে পৃথিবীকে আবর্তন করতে থাকে। এগুলির কাজ হল যোগাযোগ ব্যাবস্থা স্থাপন করা।

➽ GSAT-17 উৎক্ষেপনের স্থান- এটি ফ্রান্সের অধীনে থাকা আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত ফ্রেঞ্চ গায়ানার কৌরু থেকে উৎক্ষেপন করানো হয়।

➽ কোন রকেট ব্যাবহার হয়েছে?
এটি ফ্রান্সের তথা CNES-এর হেভীওয়েট বহন কারী রকেট “আরিয়ান-৫ ভি.এ-২৩৮ এর পিঠে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছে।

➽ এর ওজন কত?
ইসরোর মতানুসারে GSAT-17 এর ওজন প্রায় ৩৪৭৭ কেজি। উল্লেখ্য, এই ওজনের উপগ্রহ পাঠানোর উপযুক্ত রকেট ভারতের কাছে সম্প্রতি কয়েক মাস আগে এসেছে। যার নাম GSLV MK-3। কিন্তু GSAT-17 প্রজেক্ট টি ২ বছর আগেই পরিকল্পনা করা হয়েছিল। যার জন্য ফ্রান্সের সাথে ইসরো চুক্তিবদ্ধ হয় এই হেভীওয়েট উপগ্রহ পাঠানোর জন্য।

➽ এর কার্যকারিতা কী?
এটি মুলত উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্য পরিকল্পিত। এটি GSAT সিরিজের একটি আধুনিক রূপ, যার নাম দেওয়া হয়েছে GSAT-17 (এর আগে ২০১৬ সালে GSAT-18 ফ্রান্সের সহায়তায় উৎক্ষেপন করা হয়েছিল)।

    এর কার্যকারিতা হল- আবহাওয়া সংক্রান্ত তথ্য পাঠানো, উন্নত যোগাযোগ ব্যবস্থা, সম্পদ অনুসন্ধান, দুর্গম অঞ্চলের সাথে যোগাযোগ স্থাপন, উদ্ধার কার্যে সাহায্য করা ইত্যাদি। এটি INSAT সিরিজের প্রতিপূরক হিসাবে কাজ করবে।

➽ বিভিন্ন ব্যান্ড- 
বিভিন্ন ধরনের যোগাযোগের জন্য এতে C-BAND, EXTENDED C-BAND, S-BAND ট্রান্সপন্ডার যুক্ত করা রয়েছে। যেমন-
➦24x C-BAND
➦2 x Lower C-BAND
➦12 x C- UP/ S-Down
➦2 x SUP/C-Down
➦1 x DRT & SAR.
“আরিয়ান-৫ ভি.এ-২৩৮ এর পিঠে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছে।
GSAT-17

একনজরে GSAT-17

                      ➫নাম- GSAT-17
                      ➫ওজন- ৩৪৭৭ কেজি
                      ➫উৎক্ষেপনের দিন- ২৯শে জুন ২০১৭
                      ➫উৎক্ষেপনের স্থান- ফ্রেঞ্চ গায়ানার “কৌরু”
                      ➫রকেট- আরিয়ান-৫ ভি.এ-২৩৮
                      ➫কার্যকাল- ১৫ বছর
                      ➫প্রকার- যোগাযোগ উপগ্রহ
                      ➫উৎপাদক- ISRO
                      ➫Operator- INSAT ( Indian National satellite system)
                      ➫কক্ষপথ- GTO ( Geosynchronous Trasfer Orbit)
                      ➫শক্তি- ৬০০০W

মনে করিয়ে দেওয়া ভালো যে, এই মাসেই অর্থাৎ জুন মাসেই ভারত তিনটি উপগ্রহ মহাকাশে স্থাপন করতে সক্ষম হয়েছে। এর আগে ভারতের হেভীওয়েট বহনকারী রকেট GSLV MK-III (FAT BOY) এবং PSLV C-38 এর মাধ্যমে CARTOSAT-2E স্পাই উপগ্রহ মহাকাশে পাঠাতে সক্ষম হয়েছে ইসরো।


প্রসঙ্গ উল্লেখ্য যে, ভারত GSAT সিরিজের উপগ্রহ উৎক্ষেপনের কাজ শুরু করে ২০০১ সালে, যেটা উৎক্ষেপনে ব্যর্থ হয়। GSAT-18 উৎক্ষেপন করা হয় ২০১৬ সালে এবং GSAT-19 উৎক্ষেপন করা হয় এই বছর ৫ই জুন ২০১৭।GSAT-20 উৎক্ষেপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে ২০১৮ সালে। এর জন্য GSLV Mk-III D2 রকেট ব্যবহার করা হবে।  এবার দেখে নেওয়া যাক GSAT-এর ইতিহাস।
                                                                     সূত্র- ইন্টারনেট

লিখেছেন- রাজকুমার গুড়িয়া
         Email- rkguria.007@gmail.com

Copyright- Bhugol dot in & Geo-Observing Centre
GSAT-17 যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করল ভারত GSAT-17 যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করল ভারত Reviewed by ভূগোল প্রেমী on জুন ২৯, ২০১৭ Rating: 5

Home Ads

Blogger দ্বারা পরিচালিত.