নদী তো কত রকমের হয়। গরম জলের নদী, কয়লার নদী, শীতল জলের নদী থেকে শুরু করে প্রচন্ড আশ্চর্য রকমের মাছবিহীন নদীও রয়েছে পৃথিবীতে। সেগুলোর অনেক নদীর অবস্থান পৃথিবীর শীত প্রধান এলাকায়। যে স্থানে বছরের বেশির ভাগ সময়েই নদীর জলে ভাসে বরফের আস্তরণ। তবে সে তো খুব ঠান্ডা হলে তবেই। কিন্তু এমন নদীর কথা কি শুনেছেন যেখানে তপ্ত বালির বুকে চিরে বয়ে যায় বরফ টুকরো?.
![]() |
| দেখুন সেই বালির নদী |
মরুভূমিতে কোন জিনিসটি খুব বেশি পরিমাণে থাকে? আপনিও বলবেন, সহজ উত্তর- বালি। সত্যি বলতে কি মরুভূমিতে বালি থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু কেমন লাগবে আপনারা যদি দেখেন মরুভূমির তপ্ত আর ঝরঝরে বালি বুক চিড়ে বয়ে চলেছে খড়স্রোতা এক নদী? তাও আবার যেসে নদী নয়। বরফের নদী! অবাক হলেন? মরুর বালির ভেতরে বরফ কেন, সামান্য জল যেখানে মরিচীকার মতন সেখানে কিনা বয়ে চলেছে বরফের নদী? অবাক হওয়ার মতই ব্যাপার। তবে এমন ঘটনাই সত্যি হয়েছে। ২০১৫ সালের একটি ঘটনা।আর সেটাও ঘটেছে মরুভুমির জন্যে বিখ্যাত দেশ ইরাকে।
এমনিতে শুষ্ক আর রুক্ষ্ণ হলেও কিছুদিন আগে হঠাৎ করে টানা ঝড় আর বর্ষণ হয় ইরাক, ইসরায়েল, জর্দান ও সৌদি আরবে। এতে দেশগুলোতে হতাহতের ঘটনাও ঘটে। আর এই প্রবল বর্ষণের ভেতরেই কোন একটা সময়ে খানিকটা জল ইরাকের মরুভূমির বালির ভেতরে গিয়ে আটকে গিয়েছিল বলে ধারণা অনেকের এবং ক্রমে ক্রমে প্রকৃতির খেলায় সেগুলো জমাট বেঁধে রুপ নেয় বরফে। তৈরি করে বরফ নদীর। বর্তমানে অবশ্য এই নদীকে স্থানীয়রা বালুর নদী বা স্যান্ড রিভার বলে ডাকছে।
![]() |
| দেখুন ব্যাক্তিটির হাতে বরফের টুকরোগুলি |
সাধারনত এমন শুষ্ক এলাকাগুলোতে হঠাৎ করে বন্যা ও সেখান থেকে নিন্ম এলাকাগুলোতে জল ও বর্ষণ শুরু হয়ে যাওয়া বেশ স্বাভাবিক একটা ব্যাপার। তবে অনেকে একে শিলাবৃষ্টির স্রোত বলে মনে করছেন। যেটা কিনা জমাট বাঁধা জলের টুকরো। অবশ্য এমন সময়ে মরুভূমির ভেতরে শিলাবৃষ্টি হওয়াটা যথেষ্ট অবাক হবার মতন ব্যাপার। আর সেটা বাস্তব সম্মতও নয়। তার চেয়েও বড় কথা হচ্ছে, এত প্রচুর পরিমাণে শিলা তৈরি হওয়া ও বয়ে যাওয়ার জন্যেও দরকার নির্দিষ্ট এক আবহাওয়া। যেটা কিনা পাহাড় প্রধান এলাকাগুলোতেই পাওয়া যায় বেশি। তবে মরুভূমির ভেতরে এতগুলো শিলার টুকরো কি করে এলো সেটাও বলা কঠিন। এমনিতে পাহাড় অধ্যুষিত এলাকাগুলোতে এমন শিলাবৃষ্টি হয়ে থাকলেও মরুভূমিতে তা দুর্লভ। আর সেটাও এত বেশি পরিমাণে? মরুভূমি কেন, কোন শীতল স্থানেও ক্ষেত্রেও আগে এমনটা শোনা যায়নি।
♦♦ তথ্য সূত্র
দেখুন সেই বিডিও
ইরাকের বালির নদী
Reviewed by ভূগোল প্রেমী
on
এপ্রিল ২৮, ২০১৭
Rating:
Reviewed by ভূগোল প্রেমী
on
এপ্রিল ২৮, ২০১৭
Rating:

